Logo
প্রিন্টের তারিখ: 06 May 2026 | প্রকাশের তারিখ: May 6, 2026

সংবাদ শিরোনাম : চুয়াডাঙ্গায় অসুস্থ ও অসহায় ভাইয়ের পাশে "শিখর যুব সংগঠন", আর্থিক সহায়তা প্রদান

চুয়াডাঙ্গায় অসুস্থ ও অসহায় ভাইয়ের পাশে "শিখর যুব সংগঠন", আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার বুজরুক গড়গড়ি পুরাতন পাড়া (বারিধারা পাড়া/মুন্সি পাড়া) এলাকার এক অসুস্থ ও অসহায় ব্যক্তির চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন "শিখর যুব সংগঠন" (SJS)।
​দীর্ঘদিন ধরে স্ট্রোক এবং পায়ের গ্যাংরিন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী থাকা ঐ ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে সংগৃহীত নগদ অর্থ প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এই সহায়তা হস্তান্তর করা হয়।
​সংগঠন সূত্রে জানা যায়, ঐ ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার পরিবার চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছিল। বিষয়টি নজরে আসার পর "শিখর যুব সংগঠন"-এর উদ্যোগে এবং মহল্লাবাসীর নিঃস্বার্থ সহযোগিতায় এই তহবিল সংগ্রহ করা হয়। এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগৃহীত এই অর্থ আজ অসুস্থ ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
​এই মানবিক উদ্যোগের বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, "আমাদের লক্ষ্যই হলো তারুণ্যের শক্তিতে আর্তমানবতার সেবা করা। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। এই কাজে যারা নিঃস্বার্থভাবে আর্থিক সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।"
​সহায়তা প্রদানকালে সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, "শিখর যুব সংগঠন" (ইংরেজি নাম: Shikhor Youth Organization) দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ জনতার চুয়াডাঙ্গা
সকল কারিগরি সহায়তায়ঃ নেক্সটজেন আইটি
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF