Logo
প্রিন্টের তারিখ: 03 September 2026 | প্রকাশের তারিখ: Sep 3, 2026

সংবাদ শিরোনাম : চুয়াডাঙ্গায় তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
​পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চুয়াডাঙ্গার স্থানীয় সামাজিক সংগঠন ‘তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা’ (TSWO)-এর উদ্যোগে আজ ৩১ জুলাই (শুক্রবার) সফলভাবে অনুষ্ঠিত হলো 'বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৬'।
​কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। একই সাথে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সাধারণ মানুষ ও তরুণদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়।
​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো: মাসুম বিল্লাহ। এ সময় তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের প্রিয় অঞ্চলকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ রেখে যেতে গাছ লাগানোর বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, সেবা ও সমাজকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের এই বৃক্ষরোপণ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
​উক্ত বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় তরুণ সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জনতার চুয়াডাঙ্গা
সকল কারিগরি সহায়তায়ঃ নেক্সটজেন আইটি
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF