Logo
প্রিন্টের তারিখ: 03 September 2026 | প্রকাশের তারিখ: Sep 3, 2026

সংবাদ শিরোনাম : তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ।

তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ।

তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

​নিজস্ব প্রতিবেদক,  মো: মাসুম বিল্লাহ 

পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজ প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা (TSWO)-এর উদ্যোগে তিতুদহ হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষার্থীদের মাঝে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার প্রদান ও রোপণ করা হয়েছে।

​আজ (রবিবার) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানে তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো: মাসুম বিল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো: মাসুম বিল্লাহ বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশপ্রেম জাগিয়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পর্যায়ক্রমে আমরা এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানেও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখব।"

​কর্মসূচিতে মাদ্রাসার খুদে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে এসব গাছের চারা গ্রহণ করে এবং তা সঠিকভাবে পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করে। মাদ্রাসার শিক্ষকবৃন্দ এই সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ জনতার চুয়াডাঙ্গা
সকল কারিগরি সহায়তায়ঃ নেক্সটজেন আইটি
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF